বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

টেপ টেনিস থেকে জাতীয় দলে সাকলায়েন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। চোটের কারণে একাদশে নেই লিটন। তার বদলে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এদিকে, জাতীয় দলের হয়ে আজ অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলায়েনের।

সাকলায়েন খেলতেন টেপ টেনিস। টেপ টেনিস আঙিনার পরিচিত মুখ ছিলেন তিনি। খ্যাপ খেলে বেড়াতেন নানা জায়গায়। টিভিতে ডোয়াইন ব্রাভোর বোলিং দেখে স্লোয়ার শিখেছেন! প্রতিভা আর পরিশ্রম দিয়ে সেখান থেকে উঠে এসেছেন জাতীয় দলে!

বয়সভিত্তিক কোনো দলে না খেলেই ‘এ’ দলে সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলে সাকলাইন আজ মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে। রীতিমতো কাল্পনিক এক ব্যাপার।

এদিকে, একটা অভিষেক হলো তাওহি হৃদয়েরও। কদিন আগে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কত্ব পেয়েছেন। আজ লিটনের ইনজুরিতে বাংলাদেশকে নেতৃত্বও দিবেন হৃদয়।

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া লিটনের খেলতে পারা নিয়ে শঙ্কা ছিল। আজ তাকে রেখেই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামে।  এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতেছে বাংলাদেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন