বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

অনুশীলনে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা।

অনুশীলনে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা।

বিশ্বকাপে উড়ন্ত সূচনা পাওয়া যুক্তরাষ্ট্রের পরের ম্যাচ নিয়ে চলছে নানা আলোচনা। অনেকের ভাবনা, অস্ট্রেলিয়ার বিপক্ষে অনায়াসে জিতে যাবে টুর্নামেন্টের সহ-আয়োজকরা। তবে এসবে একদমই কান দিচ্ছেন না স্বাগতিকদের কেউ। দলটির ফরোয়ার্ড টিম ওইয়াহর মতে, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তাদের।

গত শনিবার বাংলাদেশ সময় সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে লম্বা সময় পর বিশ্বকাপে ফেরা তুরস্ককে ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।

সিয়াটলে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আসছে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জন্য জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করছেন অনেকে। সিবিএস স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক এমএলএস খেলোয়াড় মাইক গ্রেলা ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের জন্য খুবই সহজ এক লড়াই হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে অস্ট্রেলিয়াকে গ্রুপের ‘সবচেয়ে দুর্বল দল’ বলেছেন তিনি।

এছাড়া ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ফুটবল গ্রেট লন্ডন ডনোভান টুর্নামেন্ট শুরুর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, অস্ট্রেলিয়া গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করবে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচকে ‘অতি আত্মবিশ্বাসী’ বলেছিলেন তিনি।

গণমাধ্যমের এসব আলোচনা আমলেই নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ওইয়াহ বললেন, অন্য সব প্রতিপক্ষের মতোই অস্ট্রেলিয়াকে সমীহ করছেন তারা,‘ এসব কথা আমার কাছে অর্থহীন। অস্ট্রেলিয়া দলকে দেখলে বোঝা যায় তারা তরুণ, তাদের মধ্যে লড়াইয়ের মানসিকতা, দৃঢ়তা এবং ভালো করা ক্ষুধা আছে-ঠিক আমাদের মতোই। অন্য যেকোনো প্রতিপক্ষকে আমরা যেভাবে সম্মান করি, অস্ট্রেলিয়াকেও ঠিক সেই চোখেই দেখছি। গণমাধ্যম কী করার চেষ্টা করছে আমি জানি না, তবে আমরা সেদিকে একদমই নজর দিচ্ছি না। আমাদের সামগ্রিক ছবিটা দেখছি এবং দল হিসেবে ম্যাচটির জন্য নিখুঁতভাবে প্রস্তুত হচ্ছি।’

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক। পরের ম্যাচে তার খেলা নিয়ে জমতে থাকা শঙ্কার মেঘ অনেকটাই সরিয়ে দিয়েছেন ওইয়াহ। তার বিশ্বাস, দ্রুতই শতভাগ ফিট হয়ে উঠবেন এসি মিলানের ফুটবলার,‘ আমার কাছে তাকে সব সময়ের মতোই মনে হচ্ছে। তাকে স্বাভাবিক দেখাচ্ছে, ফিট লাগছে। সে সামান্য আঘাত পেয়েছিল। তাই আলাদাভাবে ট্রেনারদের সঙ্গে কাজ করছে। আমার মনে হয় সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, সে যেন শতভাগ ফিট হয়ে যায়, কারণ তাকে আমাদের প্রয়োজন।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন