বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জর্ডানের অবৈধ বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। সম্প্রতি দেশটি প্রবাসী কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিটি দূতাবাসের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। অথবা শর্তসাপেক্ষে জর্ডানে থেকে কাজও করতে পারবেন। শুধু তাই নয়, সাধারণ ক্ষমার আওতায় চাইলে কোনো শ্রমিক তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন।

গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এছাড়া যারা ভ্রমণ ভিসায় জর্ডান গিয়েছে, তারা চাইলে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন। সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যেকোনো সুবিধা নিতে দূতাবাসের সহায়তা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন