বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঘিওরে হেরোইনসহ আটক ৩, বিক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের আটকের পর দীর্ঘদিনের ক্ষোভের জেরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত বুধবার দুপুরে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর (কুঠিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ঘিওর থানা পুলিশ গোলাপনগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে মম (৪৫), তার স্বামী শামসুল আলম খোকন (৫২) এবং ছেলে রহিম মিয়া মানিককে (২৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে এলাকার বিক্ষুব্ধ লোকজন মমতাজ বেগমের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে এলাকার লোকজন জানান, মমতাজ বেগম ও তার স্বামী শামসুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। ভয়ের কারণে কেউ প্রকাশ্যে এর প্রতিবাদ করার সাহস পেতেন না।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন