বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোসাইরহাটে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোসাইরহাটে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গোসাইরহাটে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ জুন) সকাল ১১ টায় গোসাইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোসাইরহাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন – ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে গোসাইরহাট উপজেলা ম্যানেজার মো. লুৎফর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুশরাত আরা খানম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা পারভীন, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি কে এম সাইফুল্লাহ কাওসার, উপজেলা যুব উন্নয়ন অফিসের আক্তারুজ্জামান, গোসাইরহাট থানার উপ পুলিশ পরিদর্শক সজিবুল ইসলাম, নুসা, রিক, সাজেদা ফাউন্ডেশন, জাগরনী চক্র ফাউন্ডেশন, এসডিএস, বুরো বাংলাদেশ, ব্র্যাকসহ সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম   বলেন, স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন