বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের  ধারালো অস্ত্রের আঘাতে  বড় ভাই শাকিব শাহরিয়ার( ২২) নিহত হয়েছে। 

সে উপজেলা পৌর সভার মাগুরা এলাকার এরশাদুল হক লিটনের পুত্র।  

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার  বলেন  প্রাথমিক ভাবে জানা গেছে গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানো সহ পারিবারিক বিষয়ে নিয়ে শহরের মাগুরা এলাকার এরশাদুলের বাড়ীতে তার দুইপুত্র রাকির ও সাকিবের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এর এক পর্যায়ে ছোট ভাই রাকিব  বড়ভাই সাকিবকে  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বড় ভাই শাকিব শাহরিয়ার  গুরুতর জখম হয়। তাকে  গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।  

এমতবস্থায় সাকিবকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।   এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন