বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে সিগারেট ও মদের দাম বাড়ায় একটি দল ক্ষুব্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিমন্ত্রী মীর হেলাল

বিএনপি সরকারের প্রথম বাজেটে জনমানুষের প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে। বর্তমান বাজেটের পর একজন হার্টের রোগীর রিং এবং কিডনি রোগীর নিয়মিত ডাইলোসিস বিগত দিনের চাইতে অর্ধেক খরচে করতে পারবে। বিগত দিনে বাজেটের পর পরই জিনিসপত্রের দাম বেড়ে যেত। এবারও দুএকটি মহল চেস্টা করেছিল বাজেট ইস্যুতে জিনিসপত্রের দাম বাড়াতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর মনিটরিংয়ে তাদের চেষ্টা ভেস্তে গেছে। 

উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রাথমিক কার্ডধারী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার দুপুরে গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাজেট হচ্ছে বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত জনগণের জন্য কোন বড়লোকদের সুবিধা দেয়ার জন্য এ বাজেট করা হয় নাই। শুধুমাত্র সিগারেট ও মদের দাম বাড়ানো হয়েছে আর তাতে একটি দল প্রতিবাদী মিছিল করেছে। মনে হয়না সাধারণ মানুষ এটাকে ভালভাবে নিয়েছে। এসময় তিনি হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণে সরাসরি ভার্চুয়ালি সংযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে হাটহাজারীবাসীর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। 

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, চবি’র উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল আমীন, ড. মোঃ সফিকুল আলম, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম, সমাজসেবার বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান‌, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকের হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি প্রমূখ। 

এদিকে আলোচনা সভার পর বিকাল ৪ টা ২০ মিনিটে সিলেটের মৌলভিবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এম. পি কর্তৃক ল্যাপটপে বোতাম চেপে দেশের ১৯ টি উপজেলার উপকারভোগীগণকে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করে বিতরণ উদ্বোধন করেন। একইসাথে প্রধানমন্ত্রী হাটহাজারীর একজন উপকারভোগীর অনুভূতি শুনেন। 

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৫ শ ৭৪ পরিবারের যাচাই-বাছাই শেষে ১শ ২৪ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রচেষ্টায় তৃতীয় পর্যায়ে ১৯ টি উপজেলার মধ্যে হাটহাজারী উপজেলাকে অন্তর্ভূক্ত করায় হাটহাজারীবাসী আনন্দিত। 

আগামী জুলাই মাস থেকে দেশের অন্যান্য উপজেলার সাথে হাটহাজারীর অন্যান্য ইউনিয়নেও ফ্যামিলি কার্ড বিতরণে তালিকা সংগ্রহ ও যাছাই-বাছাই শুরু হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন