বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সিলেটের হাকালুকি হাওড়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট: দেশের বৃহত্তম হাকালুকি হাওড়ে বৈরী আবহাওয়ায় মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাইসহ তিন জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাকালুকি হাওড়ের ফেঞ্চুগঞ্জ বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় লোমহর্ষক এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ মিয়া (৪৫) ও কাবিল মিয়া (৩৯) এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাবির আলী (৪০)।

নিহত সাবিরের চাচাত ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘গ্রাম থেকে তারা নৌকা নিয়ে কুশিয়ারা নদী হয়ে প্রতিদিনের মত হাকালুকি হাওড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরে বিক্রি করা শেষে বাড়ি আসার পথে হাকালুকিতে বজ্রপাতের শিকার হন তারা। দুপুরে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

ঘটনার পরপরই হামিদ মিয়া ও সাবির আলীর মরদেহ নৌকায় ভেসে আসলেও ধারণা করা হয় কাবিল মিয়া নৌকার গলুই থেকে হাওড়ের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে নিখোঁজ কাবিলের মরদেহ কয়েক ঘণ্টার তল্লাশির পর উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘হাওড়ে বজ্রপাতে তিনজন মারা যাওয়ার খবর পেয়েছি। নিহত তিনজনের মধ্যে দু’জনের মরদেহ পাওয়া গেলেও বাকি একজনের লাশ কয়েক ঘণ্টা অভিযানের পর উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কামালপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন