বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

দেশের সকল মহানগরসহ গ্রামীণ জনপদে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং নতুন খেলার মাঠ স্থাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের বিষয়ে এই সভায় বিশেষ জোর দেওয়া হয়।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক দেশের সকল জেলায় ও উপজেলায় তথ্য-উপাত্ত সম্বলিত খালি মাঠের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন। আগামী ৩০ জুন তারিখের মধ্যে এই তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণের জন্য তিনি সংশ্লিষ্টদের জানান। প্রতিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে খেলার মাঠ প্রস্তুতির কাজ শুরু করব। তরুণ যুবদের খেলার সুযোগ সৃষ্টিতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় না জড়িয়ে সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এই  সভায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এনডিসি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম সভায় অংশ নেন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে দেশের প্রতিটি অঞ্চলে তরুণদের জন্য খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন