
কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডেপুটি জেলার সাইদুল ইসলাম ডেপুটি জেলার পদ থেকে জেলার পদে পদোন্নতি লাভ এবং ডেপুটি জেলার মোসা. রুকাইয়া পারভীন উপতত্ত্বাবধায়ক পদে পদোন্নতি পাওয়ায় তাদের সংবর্ধনা জানানো হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এই বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে নবপদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তা কারাগারের সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা সহকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষে নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।