শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

চুয়াডাঙ্গার ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রীজ এলাকায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৪০) কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান তার নিজ মোটরসাইকেল চালিয়ে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। এসময় ধান বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এদিন রাত সাড়ে ৯টার দিকে কালিদাসপুর সাদাব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ওই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন