শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বদলি হিসেবে নেমে মানজাবির অনন্য কীর্তি

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৭১তম মিনিটে আরও দুই খেলোয়াড়ের সঙ্গে ইয়োহান মানজাবিকেও বদলি নামান সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। তখনও ম্যাচের স্কোরলাইন গোলশূন্য। আর সেখান থেকেই দলকে জিতিয়ে ইতিহাস গড়লেন এই তরুণ ফুটবলার।

মাঠে নামার দুই মিনিট ৪৬ সেকেন্ডেই চমৎকার সাইড ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন মানজাবি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবার স্কোরশিটে নাম লেখান সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে কম বয়সী এই খেলোয়াড়। একই সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি।

বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে কোনো ম্যাচে বদলি নেমে জোড়া গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হলেন মানজাবি (২০ বছর ২৪৭ দিন)। বিশ্বকাপে সুইজারল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও ফ্রেইবুর্কের এই মিডফিল্ডার।

সুইজারল্যান্ডের ৪-১ গোলে জয়ে ম্যান অব দা ম্যাচের পুরস্কারও জেতেন মানজাবি।

মানজাবির জন্ম জেনেভায়। তার বাবা-মা যথাক্রমে অ্যাঙ্গোলা ও কঙ্গোর নাগরিক। ২০২৫ সালে সুইজারল্যান্ডের জার্সিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে তার গোল পাঁচটি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন