শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ব্যক্তি নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

​শুক্রবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে শ্যামপুর পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় থানা পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষনা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,​ সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। ওই ব্যক্তি পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় থাকতেন। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

​এসআই দীপক কুমার আরও জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাক মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন