শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে সাড়ে ৯৪ লাখ টাকার দিরহাম, রিয়ালসহ যাত্রী আটক

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

আটক আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী BG147 এর যাত্রী আবু বক্করকে প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়। এর আগে তার ইমিগ্রেশনও শেষ হয়ে যায় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থা জানায়, তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম যার বাংলাদেশি মূল্য প্রায় ৬৯ লাখ ৫১ হাজার ৪৬৫ টাকা। এছাড়াও ৪ হাজার ৭৯০ রিয়াল পাওয়া গেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। সবমিলিয়ে তার কাছে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৭ টাকার বিদেশি মুদ্রা মিলেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাত সোয়া আটটার দিকে ওই যাত্রীর ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। এ সময় অভিনব উপায়ে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ দিরহাম ও ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন