শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

লেবাননে ইসরায়েলের হামলার জেরে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কারিগরি শর্তাবলী নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৯ জুন) ভোরে নিশ্চিত করেছে, বার্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনাটি আর হবে না। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি চলছে।

প্রতিবেদন থেকে জানা গেছে যে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান বুধবার (১৭ জুন) দুই দেশের মধ্যে ডিজিটালভাবে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি-সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল পাঠাতে দেরি করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এবং শুক্রবার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াইয়ের খবর দিয়েছে।

আলোচনা স্থগিত

মধ্য সুইজারল্যান্ডের লুসার্নের নিকটবর্তী স্টানস্ট্যাডের বার্গেনস্টক রিসোর্টে একটি অনুষ্ঠান ও তার পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই রির্সোট কাতারা হসপিটালিটির মালিকানাধীন, যা কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের একটি অংশ এবং এই সংঘাতে শান্তি মধ্যস্থতায় সহায়তা করেছিল। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকার কথা। আলোচনা চলার কথা ৬০ দিন। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি ও জব্দ করা অর্থ ছাড় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

শুক্রবার সংবাদ সংস্থা এএফপিকে পাঠানো এক বার্তায় সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্র, ইরান, কাতার এবং পাকিস্তানের মধ্যে পরিকল্পিত আলোচনা স্থগিত করা হয়েছে।’

মন্ত্রণালয় জানিয়েছে, সুইজারল্যান্ড এই আলোচনা সহজতর করার জন্য প্রস্তুত রয়েছে। বারগেনস্টকে প্রাসঙ্গিক প্রস্তুতিমূলক কাজ অব্যাহত রয়েছে। তবে এর জন্য কোনো নতুন তারিখ জানানো হয়নি।

লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান সুইজারল্যান্ডে তাদের প্রতিনিধিদল পাঠাতে দেরি করছে বলে গণমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনের পর এই ঘোষণাটি আসে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন , ‘যতদিন ইসরায়েলের নিরাপত্তার প্রয়োজন হবে, ততদিন ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের একটি নিরাপদ অঞ্চলে অবস্থান করবে।’

যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহ এই চুক্তির পক্ষ নয়। কিন্তু ইরান জোর দিয়ে বলেছে, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননের দখলকরা বিশাল এলাকা থেকে সরে যেতে হবে।

বুধবার সই হওয়া এ স্মারককে ‘ঐতিহাসিক’ বলেছে ইরান। দেশটি ইতিবাচক থাকলেও শঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক দিয়ে। স্মারকে সই করার পরই হুমকি আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। সমঝোতার শর্ত মেনে না চললে ইরানে হামলা করা হবে বলে জানান তিনি। আর সমঝোতা স্মারকের বিপরীতে গিয়ে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন