শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ে ডাক পেল জবির সুমিতা সাজনীন

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সুমিতা সাজনীন মারুফা

সুমিতা সাজনীন মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১১তম ব্যাচ এর শিক্ষার্থী সুমিতা সাজনীন মারুফা যুক্তরাষ্ট্রের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ অর্থায়নে (Fully Funded) পিএইচডি স্কলারশিপ অর্জন করেছেন। 

বিশ্ববিদ্যালয়গুলো হলো University of Houston, University of Tennessee এবং Colorado State University। পাশাপাশি তিনি আরও দুটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তির অফারও পেয়েছেন, ইউনিভার্সিটি অব টেক্সাস (UT Austin) এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া (UVA) হতে ।

জবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং অধ্যাপক ড. মোহাম্মদ  মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে গবেষণার যাত্রা শুরু করেন সুমিতা সাজনীন মারুফা। তার গবেষণার প্রাথমিক ক্ষেত্র ছিল বিভিন্ন হেটারোসাইক্লিক যৌগের (heterocyclic compounds) সংশ্লেষণ এবং ইন ভিট্রো (in vitro) ও ইন সিলিকো (in silico) পদ্ধতিতে সেগুলোর জৈবিক কার্যকারিতা মূল্যায়ন। 

গবেষণার ধারাবাহিকতায় তিনি ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা RSC Advances, PLOS ONE, Journal of Molecular Structure, এবং Royal Society Open Science-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি Bangladesh Council of Scientific and Industrial Research (বিসিএসআইআর)-এর অধীনস্থ Institute of Glass and Ceramic Research and Testing (IGCRT)-এ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে তিনি COFs (Covalent Organic Frameworks) ভিত্তিক উন্নত কার্যকরী উপকরণ নিয়ে কাজ করছেন, যা কার্বন ডাই-অক্সাইড ধারণ, গ্যাস পৃথকীকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা বহন করে।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুমিতা বলেন, উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া জরুরি। মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা না করে অনার্সের শেষ বর্ষ থেকেই উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত। 

তিনি মনে করেন, গবেষণার অভিজ্ঞতা, ল্যাবরেটরি দক্ষতা এবং নতুন কিছু শেখার আগ্রহ একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক পর্যায়ে এগিয়ে রাখে। গবেষণাপত্র প্রকাশিত না হলেও গবেষণায় সক্রিয় অংশগ্রহণ ও অর্জিত অভিজ্ঞতা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আরও সহায়ক পরিবেশ এবং কার্যকর মেন্টরশিপ নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন