Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য থাকছে বড় চমক!

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য এবার সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ঈদে ফিরছে এই সিরিজের বিশেষ নতুন চ্যাপ্টার। সিজন ৫-এর অংশ হিসেবে এবারের ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০ এ থাকছে নতুন ৮টি পর্ব। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, ফিরছেন ‘আরেফিন’ চরিত্র; যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।

পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, কাবিলা-পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে আরেফিনের এই ফিরে আসা নতুন সব নাটকীয়তা ও হাসির খোরাক জোগাবে। এই প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব (নেহাল), যার উদ্যোগেই দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলেছে।

অমি বলেন, আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন- এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

এবারের ঈদে পরিচালক কাজল আরেফিন অমির অন্য কোনো কাজ আসছে না। পুরো সময় তার ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ চ্যাপ্টারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গো’ অ্যাপে এক্সক্লুসিভভাবে দেখা যাবে ৭৩ থেকে ৮০ নম্বর পর্বগুলো। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ প্যাকেজের আওতায় দর্শকরা ঈদের এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন।

বকাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতো থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া ও লামিয়া লামকে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।