শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসিরউদ্দিন পাটোয়ারী

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি। সংস্কার প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। বিএনপি সরকার যদি ৭৫ ভাগ মানুষকে ডিনাই করে, তাহলে তাদের পতন হতেও সময় লাগবে না।’

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারতের পূর্বে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মাজার জিয়ারত শেষে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দু’টি বৃক্ষ রোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। শেখ পরিবার শেখকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের ছিটেফোটাও করেনি।’

এ ছাড়াও তিনি রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন। তিনি এসব বিষয়ে সরকারের কার্যক্রম ও জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সফর শেষে তিনি বাগেরহাটের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে সকলকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন