শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে আসার অনুমতি পেয়েছেন ভজিনিয়ার মা

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ভজিনিয়ার মা

ভজিনিয়ার মা

অবশেষে ভজিনিয়ার ইচ্ছা পূরণ হচ্ছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি পেয়েছেন বিশ্বকাপে কেপ ভার্দের দারুণ অভিষেকের নায়কোচিত পারফরম্যান্স উপহার দেওয়া এই গোলরক্ষের মা। বাবা ও ভাইয়ের পর এবার মাকে পাশে পাবেন, ভাবতেই ভালো লাগছে এই গোলরক্ষকের।

উরুগুয়ে বিপক্ষে কেপ ভার্দের দ্বিতীয় ম্যাচের আগেই যুক্তরাষ্ট্রে আসবেন ভজিনিয়ার মা আনা কান্দিদা ইভোরা। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে হবে ম্যাচটি। স্টেডিয়ামের গ্যালারি থেকে ছেলের খেলা দেখার কথা রয়েছে ইভোরার। 

বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে ভজিনিয়ার দারুণ কৃতিত্বে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দ। সেদিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ৪০ বছর বয়সি এই গোলরক্ষক। স্প্যানিশদের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান রাখা ভজিনিয়া ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি। অশ্রুসজল হয়ে আক্ষেপ করে বলেছিলেন, ভিসার উচ্চ খরচের কারণে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতির কারণে দেশটিতে ভ্রমণ করতে বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ১৫ হাজার ডলার বন্ড দিতে হয়। সেই তালিকায় আছে কেপ ভার্দও। তবে যারা টিকেট কেটে বিশ্বকাপ দেখতে আসবেন, তাদের জন্য এখন এই নিয়মে শিথিলতা আনা হয়েছে।

ভজিনিয়ার সেই আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভজিনিয়ার মাকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া শুরু করার কথা জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর। আর বৃহস্পতিবার ইভোরাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

ভিসা পেয়ে ইতোমধ্যে কেপ ভার্দের রাজধানী প্রাইয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন ইভোরা। মায়ামি স্টেডিয়ামে বসেই ভজিনিয়ার খেলা উপভোগ করতে পারবেন তিনি। ভজিনিয়ার খেলা দেখতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আছেন তার বাবা ও ভাই। এবার পাশে পাবেন তিনি মাকেও। “এটা (পরিবার পাশে থাকা) আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ পরিবার সবকিছুতে সবসময় আমাকে সমর্থন দিয়েছে।” “তার (মা) পাশে থাকা আমার জন্য আরও বিশেষ। বাবা ও ভাই এখানে আছেন, তাই আমি অনেক খুশি। যদি পারতাম, তাহলে আমার ভাই-বোনদের, তাদের ছেলে-মেয়েদেরও আনতাম। কিন্তু মাঝেমধ্যে মনে হয় এটা কঠিন কাজ।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন