শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিএডিসিতে নিম্নমানের ২৩৪ বস্তা ধানের বীজ!

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বিএডিসিতে নিম্নমানের ২৩৪ বস্তা ধানের বীজ

কিশোরগঞ্জে বিএডিসিতে নিম্নমানের ২৩৪ বস্তা ধানের বীজ

কিশোরগঞ্জে একটি ট্রাকে ২৩৪ বস্তা ধানের বীজ আনা হয় বিএডিসির চুক্তিভিত্তিক চাষীর নামে। জানাজানি হলে বলা হয়, এগুলো স্যাম্পল হিসেবে আনা হয়েছে পরীক্ষা করার জন্য। ২৩৪ বস্তা বীজ স্যাম্পল হিসেবে চালিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি কিশোরগঞ্জ বিএডিসি উৎপাদন কেন্দ্রে ঘটেছে বৃহস্পতিবার।

বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রে তালিকাভূক্ত চাষীদের নামে বাইরে থেকে নিম্নমানের বীজ আনার অভিযোগ আগে থেকেই রয়েছে। বৃহস্পতিবার একটি ট্রাকে বীজ আনার পর জানাজানি হলে তোলপাড় শুরু হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাইরের একটি ট্রাক দেখে সন্দেহ হয় এলাকার কয়েকজনের। তারা ট্রাকের চালককে জিজ্ঞেস করলে তিনি কোনো চালান দেখাতে পারেননি।

চালক সাজু রহমান জানান, ভৈরব থেকে ট্রাকে ২৩৪ বস্তা ধানের বীজ বিএডিসির কর্মচারী জাকারিয়া আলম রবিনের নামে আনা হয়েছে। রবিনকে জিজ্ঞেস করলে তিনি নিজেকে বিএডিসির তালিকাভূক্ত চাষী দাবি করে একেক সময় একেক কথা বলেন। প্রথমে বলেন, বীজের স্যাম্পল আনা হয়েছে পরীক্ষা করার জন্য। ২৩৪ বস্তা বীজ স্যাম্পল হবে কেন-এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

পরে বলেন, এখানে চারজন কৃষকের বীজ রয়েছে। তবে চারজন কৃষকের নাম পরিচয় দিতে পারেননি তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকারিয়া আলম রবিন বিএডিসির মাস্টার রোলের কর্মচারী। মূলত তাকে দিয়ে বাইরে থেকে নিম্নমানের বীজ সরবরাহ করে থাকেন অফিসের প্রধান। সূত্র জানায়, ট্রাকে আনা ২৩৪ বস্তা বীজ ভৈরব থেকে নয়, আনা হয়েছে ঠাকুরগাঁও থেকে। জানাজানি হলে তারা মিথ্যার আশ্রয় নেন এবং রবিন নিজেই চালান তৈরি করেন। 

সূত্রটি আরো জানায়, শুধু রবিনই নয়, এমন আরো কয়েকজন রয়েছে যারা শুধু কাগজেপত্রেই তালিকাভূক্ত চাষী। মূলত তারা বাইরে থেকে নিম্নমানের বীজ সরবরাহ করে থাকেন। 

বিএডিসি উৎপাদন কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, স্যাম্পল পরীক্ষার জন্যই বীজগুলো আনা হয়েছিল। পরীক্ষা করে ভালো মানের না হওয়ায় বীজগুলো নেওয়া হয়নি। ট্রাকভর্তি ২৩৪ বস্তা বীজ স্যাম্পল হবে কেন-এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনিও। 

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রে ২২০ মেট্রিক টন ব্রি-৪৯ জাতের বীজ পোকায় আক্রান্ত হলে কর্তৃপক্ষ রিগ্রেডিংয়ের মাধ্যমে পুনরায় প্যাকেটজাত করেন। এই বীজ ডিলাররা নিতে অনীহা প্রকাশ করছেন বলে জানা গেছে। পোকায় আক্রান্ত বীজ গুলো বাইরে থেকে আনা হয়েছিল বলেও সূত্রটি জানায়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন