
কেন্দুয়ায় কবি রওশন ইজদানী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নেত্রকোনার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কবি রওশন ইজদানী স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান ইজদানী।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, শিল্পী বাউল সালাম সরকার, দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্ব শর্মা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা কবি রওশন ইজদানীর বিখ্যাত গ্রন্থ ‘খাতামুন নাবীঈন’ থেকে কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ পাঠ, ‘বেজনী মেয়ের এবং ‘কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড়’ শীর্ষক নৃত্য পরিবেশন করেন । এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের স্মৃতিচারণ করেন।