শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

২০ জুন শনিবার দুপুর ১২টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩৫ জন দুস্থ নারীর মাঝে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

স্থানীয় এমপির বিশেষ বরাদ্দ এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

​নাচোল উপজেলা নির্বাহী অফিসার  প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মু. মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সেলাই মেশিনগুলো যেন শুধু ঘরে পড়ে না থাকে, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে। নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রোকৌশলী সাদিকুল ইসলাম। উপজেলা আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী। পৌর নায়েবে আমীর ​ডাঃ রফিকুল ইসলাম। 

​সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা। তারা জানান, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ৩৫ জন উপকারভোগী নারীর প্রত্যেকের হাতে ১টি করে সেলাই মেশিন হস্তান্তর করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন