শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সচেতনতামূলক কর্মশালা

সচেতনতামূলক কর্মশালা

জাল নোটের প্রচলন রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৬’ এর আয়োজন করে মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখা। কর্মশালাটি বাস্তবায়নে মুকসুদপুর উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া। 

উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের সচেতনতা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগই জাল নোটের বিস্তার রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান প্রজেক্টরের মাধ্যমে জাল নোট শনাক্ত করার বিভিন্ন কৌশল, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং প্রতিরোধমূলক করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন