শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত ট্রেনে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তোফায়েল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই ছিনতাইকারী।

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। আহত তোফায়েলকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তোফায়েল ইসলাম (২০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। ধানমন্ডিতে তার একটি গানের প্রোগ্রাম ছিল। তিনি হাজারীবাগে বোনের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন।

তোফায়েলের ভগ্নিপতি রাইতুল ইসলাম জানান, ‘আমার শ্যালক তোফায়েল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার উদ্দেশে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠে। ট্রেনটি তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় বগিতে ওত পেতে থাকা তিন ছিনতাইকারী তার আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে দিতে না চাইলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তোফায়েলের কোমরের ওপরে আঘাত করে। এরপর তারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার শ্যালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যায় ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়।’

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ওই যুবকের কোমরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন