রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চট্টগ্রামে মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য প্রদর্শনে ব্যর্থতা এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড়ে মধুবন বেকারি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, কেক, পেস্ট্রি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে। অনেক পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ বা প্রদর্শন করা হয়নি। এছাড়া খাদ্য প্রস্তুতের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি লক্সঘন করা হয়েছে। এসব অপরাধে মধুবন প্রতিষ্ঠানের মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের পাশাপাশি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নগরের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন