মাহমুদ উন নবী
দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা। এই থানাটি রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ থানা।
এই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাহমুদ উন নবী। তিনি সদ্য বিদায়ী ওসি জুলফিকার আলী’র স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের ২০১০ ব্যাচের দক্ষ বিচক্ষণ ও তারুণ্যদীপ্ত চৌকস পুলিশ অফিসার মাহমুদ উন নবী চলতি সালের ১২ জুন ওসি হিসেবে পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্ব ভার গ্রহণ করেছেন। তিনি কুড়িগ্রাম জেলায় অধিবাসী।
তিনি পার্বতীপুর রেলওয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা,যাত্রী নিরাপত্তা নিশ্চিত করণ সহ মাদক প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সবার প্রত্যাশা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।