রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাঁশখালীতে ভবন নির্মাণে চাঁদা না পেয়ে কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে ভবন নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

বাঁশখালীতে ভবন নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভবন নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (২১ জুন) সকালে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির পশ্চিম ইলশা গ্রামের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, ‘ভুক্তভোগী কোরবান আলীর পরিবার নিজের জমিতে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী রমজান আলী সাগর ও মুজিবের নেতৃত্বে একদল ভূমিদস্যু প্রথমে চাঁদা দাবি ও পরে চাঁদা না পেয়ে ভবন নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। প্রতিনিয়ত চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন এই প্রভাবশালীরা।

তারা আরও বলেন, ‘এরআগে জোরপূর্বক কোরবান আলীর পৈতৃক সম্পত্তি দখল করে প্রভাবশালী রমজান আলী ভবন নির্মাণ করেন। এলাকার অসহায়-গরীব মানুষের জায়গা দখল ও বিভিন্নভাবে হয়রানি এবং এলাকাবাসীর উপর প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছেন এই প্রভাবশালী চক্র। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। তাদের হুমকিতে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুরা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। আমরা এলাকাবাসী এই প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। 

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী কোরবান আলী, আজিজ আহমদ, বাবু আলম, মুহাম্মদ নয়ন, বেলালসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন