রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শূন্যরেখায় আটদিন ধরে ৫ যুবকের মানবেতর জীবন

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম: জেলার রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার ৫ যুবক। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

রোববার (২১ জুন) সকালে ওই ৫ যুবক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

জানা গেছে, গত রোববার সকালে বিএসএফ ওই ৫ যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের গ্রহণে আপত্তি জানিয়ে বাধা দেয়। এরপর থেকেই রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তারা।

বর্তমানে একদিকে বিএসএফ এবং অন্যদিকে বিজিবির অবস্থানের কারণে তারা দুই দেশের মাঝখানে আটকা পড়ে আছেন। ফলে তারা না পারছেন ভারতে ফিরে যেতে, না পারছেন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে। সীমান্তের এই মানবিক পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মাঝেও উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন খোলা আকাশের নিচে অবস্থান করলেও তাদের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এদিকে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ৫ যুবকের অনিশ্চিত জীবন নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। মানবিক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

জামালপুর ৩৫ বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটির শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে ঠিক কবে নাগাদ এই সংকটের অবসান হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন