রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হবে: ড. দিলারা চৌধুরী

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগও বাধাগ্রস্ত হবে।

রোববার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সুজন-সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ‘বর্তমান সরকারের চার মাস: প্রত্যাশা, অর্জন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. দিলারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে। তাই সরকারের উচিত দ্রুত এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। তিনি অভিযোগ করেন, শুধু ভাতা বা বিভিন্ন কার্ড বিতরণের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বরং কৃষির আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন জরুরি। তিনি দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দুর্নীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে বক্তারা আরও বলেন, সরকারের প্রথম চার মাসে কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন