রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিন মাসে ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলার মধ্যে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, পাশাপাশি যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার করা সম্ভব হয়নি, সেগুলো প্রত্যাহারের লক্ষ্যে সরকারের বিশেষ কমিটি কাজ করে যাচ্ছে।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি-এর এক প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে এ প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

আইনমন্ত্রী বলেন, সাধারণত মামলা দায়ের করার সময় এজাহারে অভিযুক্ত ব্যক্তির সুনির্দিষ্ট কোনো দলীয় পরিচয় উল্লেখ থাকে না। ফলে এই মুহূর্তে সারাদেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ঠিক কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার একদম সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্যও সরকারের কাছে রক্ষিত নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বমোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে ঠিক কতটি মামলা দায়ের হয়েছে, সে সংক্রান্ত কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ মার্চ তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে একটি করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। এই কমিটি মূলত মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি ও পাবলিক প্রসিকিউটরের সুনির্দিষ্ট মতামত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে থাকে। এই পর্যালোচনায় যদি দেখা যায় যে মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলাটি চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং এটি চালালে উল্টো রাষ্ট্রের ক্ষতি হবে, তবেই উক্ত কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট লিখিত সুপারিশ পাঠায়। জেলা কমিটির নিকট হতে প্রাপ্ত এই সুপারিশগুলো চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য সরকার গত ৮ মার্চ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি ৬ (ছয়) সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে। এই কমিটির মাধ্যমে এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা সফলভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলোর বিষয়েও কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন