রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পাড়ল না বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখানো বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজের পুরোটা জুড়েই ঘুরপাক খেল ব্যাটিং ব্যর্থতায়। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় সিরিজের তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

আজ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে অজিতের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। সেটাও ৫৪ বল হাতে রেখে! বাংলাদেশের হয়ে তাওহিদ হৃদয় একপ্রান্ত ধরে রেখে ৬১ রানের একটা ইনিংস না খেললে বড় লজ্জাতেই হয়ত পড়তে হতো। বাংলাদেশের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল আর একজনই, স্পিনার রিশাদ হোসেন। অপর দিকে অস্ট্রেলিয়ান ওপেনার ২৮ বলে ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ম্যাচের শুরুতেই।

চট্টগ্রামের বীরশ্রেষ্ট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ১০৯ রানের জবাব দিতে নেমে ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেছেন মার্শ। নতুন বলে নাসুম আহমেদ কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন। তবে অপরপ্রান্ত থেকে যারাই এসেছেন আক্রমণে তাদেরকেই তুলোধুনু করেছেন মার্শ।

একপ্রান্তে মার্শ ঝড় তুললেও অপরপ্রান্ত থেকে বাংলাদেশ অবশ্য নিয়মিত উইকেট তুলে নিচ্ছিল। তবে ছোট পুঁজি নিয়ে মার্শর সঙ্গে আর পেরে উঠেনি বাংলাদেশ।

শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে মাত্র ২৮ বলে ৭টি চার ৪টি ছয়ে ৬০ রান করেন মার্শ। ১১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

ছবি: শ্যামল নন্দি

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে সর্বনিম্ন টি-টোয়েন্টি সংগ্রহের শঙ্কায় পড়ে দল টাইগাররা। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী কেউই ব্যাট হাতে অবদান রাখতে পারেননি।

বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন অধিনায়ক হৃদয়। ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন তিনি। রিশাদ হোসেন ১৬ রান করে কিছুটা সঙ্গ দিলে বাংলাদেশের স্কোর তিন অঙ্ক ছুঁয়েছে।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেনসার জনসন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট তুলে নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন