রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় অস্ত্রসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী: জেলার পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টার সময় তাকে গ্রেফতার করা হয়। সে পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) গ্রামের মন্টু শিকদারের ছেলে।

জানা গেছে, পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত হরি শংকরপুর (তালবাড়ী) গ্রামে অভিযান চালিয়ে আসামি সজীব শিকদারকে গ্রেফতার করেন। পরে জিজ্ঞাসাবাদে বসত বাড়ির টয়লেটের উপর লুকানো অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) আছে বলে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আসামিকে নিয়ে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি সচল পাইপ গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়। এর সপর সজীবের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘আসামি একজন পেশাদার ডাকাত এবং অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত দলের সক্রিয় সদস্য। সে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। তার বিরুদ্ধে পাংশা থানায় খুন ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।’

রোববার (২১ জুন) দুপুরে মামলায় গ্রেফতার সজীব শিকদারকে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন