রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে ডিবি পুলিশের হেফাজতে

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ – সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর ছেলে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। 

রোববার (২১ জুন) বিকালে রাজধানীর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  এর সহযোগিতায় তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ হেফাজতে নেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদি গণমাধ্যম কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। এমপি পুত্র যুবদলের নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

 এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এসময় তিনি আরও বলেন, ঢাকার বসুন্ধরা এলাকা থেকে ডিএমপির সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন