ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময়ে ডেঙ্গুতে আরও ২২০ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তারা দুজনই নারী। বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।