রহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক

রহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক

রহাট্টায় নিজ উদ্দ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায়  সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত  প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে।রাস্তাটিতে স্থানে স্থানে বিশাল গর্ত বর্ষাকালে রাস্তাটি কাঁদা ও পানিতে ডুবে ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। এতে সিংধা ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।জনদূর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্দ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক। 

গতকাল ২১ জুন বিকালে সরেজমিনে গিয়া দেখা যায় খারাপ ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিশ থেকে ত্রিশজন সেচ্ছাসেবী  রাস্তাটিতে বালু,ইট ও সুরকি ফেলে সংস্কার করছে।এতে স্থানীয় এলাকাবাসী সহ খুশি যানবাহন চালকরাও।

স্থানীয় অটোরিকশা চালক ইসহাক মিয়া জানান আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘ দিন ধরে গাড়ি চালাই।কিন্তুু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকি হয়ে গিয়েছিল।আমরা রাস্তা ভাঙা হওয়ায় দিনে দুইবারের বেশি এই রোডে যেতে পারছিলাম না।অবশেষে শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্দ্যোগে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আমরা সাময়িক স্বস্তি পাব।তবে শফিকের এই উদ্দ্যোগের পাশাপাশি যদি সরকারও দ্রুত এগিয়ে আসে তাহলে আমাদের এই কষ্ট স্থায়ী সমাধান হবে।

উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন আমাদের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘ দিনের।আমাদের অভিভাবক নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন।এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরো বেড়ে গেছে।তাই আমি নিজে উদ্দ্যোগ নিয়েই যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।