Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নতুন দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারি উপদেষ্টাদের নতুন করে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা এবং রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানকে নতুন করে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্বের তথ্য জানানো হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত দুটি মন্ত্রণালয় হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ডা. জাহেদ উর রহমান রবিবার (১৫ মার্চ) ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।