সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভূঞাপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভূঞাপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ২)

ভূঞাপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

X

ভূঞাপুরে অবৈধ চায়না ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং একজন জেলেকে ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার চায়না জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ এবং নিষিদ্ধ কারেন্ট জালসহ হাতেনাতে একজনকে আটক করা হয়। 

পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন- যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ চায়না ও কারেন্ট জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। 

আজকের অভিযানে একজন জেলেকে নিষিদ্ধ চায়না জালসহ আটক করা হয় এবং সাড়ে ৮ হাজার মিটার চায়না জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। 

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত জেলেকে ৫’শ টাকা জরিমানা এবং জব্দকৃত চায়না ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। 

এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। 

এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন, ভূঞাপুর নৌ পুলিশের ইনচার্জ সিদ্দিকুর রহমান সহ তাদের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});