সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বিশ্বকাপের ‘ভয় কেটে গেছে’ জর্ডানের

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ‘ভয় কেটে গেছে’ জর্ডানের

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ০)

: জর্ডানের কোচ জামাল সেলামি।

X

: জর্ডানের কোচ জামাল সেলামি।

বিশ্ব মঞ্চে অভিষেকের দিন যে স্নায়ুচাপ ভর করেছিল জর্ডানের খেলোয়াড়দের ওপর, তা এখন আর নেই বলে জানিয়েছেন দলটির কোচ জামাল সেলামি। আলজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তাই তার দল চেনা ছন্দে ফিরবে বলে আত্মবিশ্বাসী তিনি।

বিশ্বকাপ অভিষেকে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে জর্ডান। আর শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসর অভিযান শুরু করে আলজেরিয়া। আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের পরাজিত দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেতে পারে গ্রুপ পর্বেই। সেটা অনেকটাই নির্ভর করছে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ফলের ওপর।

বিশ্ব মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও, সেদিন লড়াইয়ের মানসিকতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে জর্ডান। অনেক দলের যেখানে বিশ্বকাপে একটি গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের পর ম্যাচ, সেখানে প্রথম ম্যাচেই জালের দেখা পেয়েছে তারা।

জর্ডান কোচ মনে করছেন আলজেরিয়ার বিপক্ষে আরও ভালো খেলবে তার দল। আমরা জানি, প্রথম ম্যাচের ওই ভয় কেটে গেছে। খেলোয়াড়রা এখন নিজেদের সামর্থ্যের ওপর আরও বেশি ভরসা করতে শুরু করেছে। এখন তারা অনেক বেশি নির্ভার ও মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে আত্মবিশ্বাসী।”

আর্জেন্টিনার বিপক্ষে কোনো গোল করতে পারেনি আলজেরিয়া। কিন্তু বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারায় তারা, বলিভিয়াকে উড়িয়ে দেয় ও গোলশূন্য ড্র করে উরুগুয়ের বিপক্ষে।

তাই প্রতিপক্ষকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ দেখেন না সেলামি,‘ তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছেৃ আক্রমণে আলজেরিয়া দল অনেক শক্তিশালী, গতিময় ও তাদের একাদশে এমনকি বেঞ্চেও গুরুত্বপূর্ণ সব খেলোয়াড় আছে।”

স্যান ফ্রান্সিসকোয় বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল নয়টায় আলজেরিয়ার মুখোমুখি হবে জর্ডান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন