শুরুতেই পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করলেন মেসি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:২১ পিএম (ভিজিট : ০)

X
লিওনেল মেসি
নকআউটের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে এ ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই অস্ট্রিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেজ। শুরুতে রেফারি বাঁশি না বাজালেও মার্তিনেজকে চোটে কাতরাতে দেখে খেলা থামান রেফারি।
এরপর ভিএআর চেকের সিদ্ধান্ত হয়। ভিএআরে চেক করে দেখার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর স্পটকিক নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি। তবে দলকে ম্যাচের শুরুতেই এগিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
স্পটকিক হালকা চালে শট নিলেও তা লক্ষ্যে পাঠাতে পারেননি। আর্জেন্টাইন কিংবদন্তির নেওয়া শট চলে যায় গোলপোস্টের ডান দিকে বেশ বাইরে দিয়েই।
এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেই মাঝমাঠ থেকে বল পেয়ে গোলের লক্ষ্যে দৌড়েছিলেন মার্তিনেজ। ডি বক্সের ঢোকার পর শট নেওয়ার মুহূর্তে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার পেছন থেকে ট্যাকল করেন, এতেই ফাউলের শিকার হন মার্তিনেজ।