মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসেছে তারা। দীর্ঘ প্রায় ৩ দশক পর বিশ্বমঞ্চে এসেই দাপট দেখাল নরওয়ে। সেনেগালের বিপক্ষে আরলিং হালান্ডের জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে ভাইকিংসরা। আর এই জয়েই নকআউট পর্ব নিশ্চিত করল নরওয়ে।

ম্যাচের শুরু থেকেই ছিল নরওয়ের দাপট। বেশ কিছু সুযোগ এলেও অবশ্য গোল আসছিল না। অবশেষে ৪৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন নরওয়ের মার্কাস পেডেরসন। তার গোলেই হাফ টাইমের আগে লিড নেয় ভাইকিংসরা।

বিরতির পর লিড দ্বিগুণ করেন আরলিং হালান্ড। ৪৮ মিনিটে করা তার গোলে ২-০ তে এগিয়ে যায় দল।

৫৩ মিনিটে এক গোল শোধ করে সেনগাল। ইসমাইলা সারের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল আফ্রিকার দেশটি।

৫৮ মিনিটে আবারও গোল করেন হালান্ড। এই বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

ম্যাচের অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে বেশ রোমাঞ্চ ছড়িয়েছেন সার। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফেরা হয়নি সেনেগালের।

৩-২ গোলের জয় নিয়ে বিশ্বকাপে ফিরেই নকআউট পর্বে পা রাখল হালান্ডের নরওয়ে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন