মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

জর্ডানকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জর্ডানকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর আজ ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। সান ফ্রান্সিসকোর বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের সেই বাঁচা-মরার ম্যাচে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় আলজেরিয়া। 

এই জয়ে বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখল উত্তর আফ্রিকার দেশটি। অন্যদিকে অস্ট্রিয়ার পর আলজেরিয়ার কাছেও টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো জর্ডানের।

জর্ডান আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায়। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম সাফল্য পায় তারা। দুর্দান্ত এক আক্রমণে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে জর্ডানকে ১-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার নিজার আল-রাশদান। পিছিয়ে পড়ে আলজেরিয়া আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে জর্ডানের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ান দলটি।

বিরতি থেকে ফিরে জর্ডানের ওপর অলআউট আক্রমণ শুরু করে আলজেরিয়া। আধা ঘণ্টারও বেশি সময় পিছিয়ে থাকার পর অবশেষে ৬৯ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। জর্ডানের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে আলজেরিয়াকে ১-১ সমতায় ফেরান নাদির বেনবুয়ালি।

সমতায় ফেরার পর আরও আক্রমণ চালায় আলজেরিয়া। ম্যাচের ৮২ মিনিটে জর্ডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আমিনে গুইরি। কর্নার থেকে উড়ে আসা বল জর্ডানের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে যান গুইরি। সহজেই বল জালে জড়িয়ে আলজেরিয়াকে ২-১ ব্যবধানের জয় উপহার দেন তিনি।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন