মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

কাতারে এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৩

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কাতারের রাস লাফান শিল্পনগরীতে অবস্থিত প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন।

সোমবার (২২ জুন) বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২১ জুন) রাতে রাস লাফান শিল্পাঞ্চলে একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’ ঘটে। এতে বিস্ফোরণের আলোতে শহরের আকাশ কমলা বর্ণ ধারণ করে।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি বলেন, বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রের এই বিস্ফোরণ দেশের রফতানি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।

তিনি আরও বলেন, ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা এবং কোনো নাশকতা বা আক্রমণাত্মক কিছু নয়।

শেরিদা আল-কাবি জানান, সরকার বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রের বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, এতে পরিবেশের কোনো বিপর্যয় ঘটার আশঙ্কা নেই।

তিনি বলেন, এই কেন্দ্রের কার্যক্রম পুনরায় কবে নাগাদ শুরু করা সম্ভব হবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

রোববারের এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা ৭০ কিলোমিটার দূরের দোহা থেকেও অনুভূত হয় এবং এতে জানালার কাচ কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রী নিশ্চিত করেন, বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দর হিসেবে পরিচিত রাস লাফানেই রয়েছে বিশ্বের বৃহত্তম এলএনজি রফতানি অবকাঠামো। চলতি বছরের শুরুর দিকে বন্দরটি ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন