যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত মেক্সিকো উপসাগরে: নিহত ৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত মেক্সিকো উপসাগরে: নিহত ৬

দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ (বিমান) বিধ্বস্ত হয়ে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা উড়োজাহাজটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।

কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ।

কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে তাদের মরদেহ খুঁজে পান।

কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর খবর জানায়। এ ঘটনায় তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: Daily Bangladesh · আন্তর্জাতিক