বাংলা কিউআরে বিস্তারে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম (ভিজিট : ০)

X
স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক
নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানো এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানকে আহ্বায়ক করে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধি এবং মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে গভর্নর বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট ফি ও চার্জ গ্রহণের উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশে বাংলা কিউআরের ব্যবহার জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত প্রতিনিধিরা বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।