মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর বাইপাস সড়কের নির্মাণকাজ। ফলে প্রতিদিন তীব্র যানজটে নাকাল হচ্ছেন পৌরবাসী। এ অবস্থায় দ্রুত নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন উলিপুরের সর্বস্তরের মানুষ।


মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সড়কের দুই পাশে আধা কিলোমিটারজুড়ে মানববন্ধন গড়ে তোলা হয়।


বক্তারা অভিযোগ করেন, পৌরসভার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণে ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ এবং একনেকের অনুমোদন থাকলেও অজ্ঞাত কারণে এখনো দরপত্র আহ্বান করা হয়নি। ফলে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।


তারা বলেন, উলিপুর শহরের প্রধান সড়কে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকেও দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে। সম্প্রতি যানজটের কারণে অ্যাম্বুলেন্সে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া কুড়িগ্রাম, চিলমারী বন্দর ও মাওলানা ভাসানী সেতুর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিনিয়ত যানজট জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।


মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


অনুষ্ঠানের প্রধান বক্তা ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, “সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে উলিপুর বাইপাস প্রকল্পের কাজ থমকে আছে। দ্রুত কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”


এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, উলিপুর বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে কাজ শুরু করার চেষ্টা চলছে।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন