মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!


পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং ২৮০ নম্বর মৌজার একটি গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের একাশি বাগান সংলগ্ন জঙ্গল এলাকায় কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।


ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। কঙ্কালটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস আগে ঘটেছে।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি দাঁত ব্রাশ পাওয়া গেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনিযুক্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মনজুর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছি। কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে কাজ করছে।


/এনইউআ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন