মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ০)

প্রতিবাদ মিছিল ও সমাবেশ

X

প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল শান্তিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য তুরান খান, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম ও নেছার আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সুফিয়ান শহিদুল, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিব্বির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখলুস মিয়া, যুবদল নেতা জাবেদ আহমদ, আফজাল হোসেন, রুবেল আহমদ, সিজিল আহমদ, সাদিক মিয়া, জাহিরুল ইসলাম, বেজারুল হক, লোকমান হোসেন এবং ছাত্রদল নেতা মারজান আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন