মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১)

যুবলীগ নেতা গ্রেফতার

X

যুবলীগ নেতা গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়ায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার প্রস্তুতিকালে  এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) গভীর রাতে গোপন  সংবাদের ভিত্তিত উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু বক্কর (৪২) রাজনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবলীগের নেতা ও সাবেক ইউপি সদস্য ছিলেন। 

পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিয়ার সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গ্রেফতারের নিন্দা জানান। তিনি দাবি করেন, আবু বক্করকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা। তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে প্রথমে তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের অধীনস্থ একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন