নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক দুই
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম (ভিজিট : ০)

X
আটক দুই
নেত্রকোনায় মোটর সাইকেলের ইঞ্জিনে বিশেষ কায়দা করে ৭ হাজার পিস ইয়াবা পাচারকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, বারহাট্রা উপজেলার চিরাম ইউনিয়নের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. সোহেল মিয়া ও একই এলাকার খায়রুল ইসলামের ছেলে মো. সজীব।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৭ হাজার পিস ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ সময় ৩টি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।