মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ০)

নিহত আল মাহিন হাসান

X

নিহত আল মাহিন হাসান

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তরা বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মাহিন হাসান (২২), স্থানীয় নায়ানগর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক সংযোগের লাইন পরিবর্তনের কাজ করছিলেন আল মাহিন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা এবং সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সকালে আইপিএসের লাইনে কাজ করার সময় তার ভাতিজা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সকাল ৭টায় হাসপাতালে নেওয়া হলে সে মারা গেছে বলে চিকিৎসক জানান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাকিয়া আলী বলেন, “কাপাসিয়া থেকে মাহিনকে শ্রীপুর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন